পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

ফরিদপুরের সালথায় পুকুরে গোসল করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে শরিফুল ইসলাম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার সকালে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বোয়ালমারী থানা পুলিশ।

শরিফুল উপজেলার নারানদিয়া গ্রামের সিরাজের ছেলে।

থানা সূত্রে জানা যায়, রবিবার সকালে ওই কিশোর বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে পুকুরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, ‘লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।’

বার্তা বাজার/ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর