মহানবী (সাঃ) কে ব্যঙ্গ করার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল

ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) নিয়ে ব্যঙ্গ করার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানবী মুহাম্মদ (সা:) কে নিয়ে ফ্রান্স ব্যাঙ্গচিত্র প্রদর্শণ করায়, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচরে লতব্দী ও বালুচর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার ধর্মপ্রান মুসল্লীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে রোববার ১ নভেম্বর সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত বিক্ষোভ করেন। খাসমহল বালুচর চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রাজনগর কুবুদ্ধি মার্কেট ঘুরে নতুন ভাষানচর ব্রিজে গিয়ে শেষ হয়।

পরে আল এহসান নাগরিক সেবা ফাউন্ডেশনের সভাপতি হজরত মাওলানা জয়নাল আবদীনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, আল এহসান নাগরিক সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুফতি শাহজালাল ভাষানী, মুফতি রুহুলআমিন, মুফতি জহির কাসিমী মাহমুদ কাসেমী, মাওলানা বজলুল রহমান, মুফতি হাবিবুর রহমান কালিনগরী, মাওলানা মাতলুবুর রহমান, ও মুফতি রাসেদুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ফ্রান্স আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় বিশ্বের শত কোটি মুসলমানের অন্তরে আঘাত লেগেছে। আমরা প্রত্যেক মুমিন মুসলমান তাদের জান-মাল, সন্তান, পিতা-মাতা থেকে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ)কে বেশী ভালোবাসি।

এই সমাবেশের মাধ্যমে দাবি জানাচ্ছি যে, অনতি বিলম্বে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র সরিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টকে সকল মুসলমানের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সমাবেশে ফ্রান্সের সকল পন্য বর্জনের আহ্বান জানানো হয়।

বার্তা বাজার/কেএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর