ফরিদপুরের ভাঙ্গায় নজরুল খন্দকার নামে প্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে উপজেলার তুজারপুর গ্রামে ওই প্রবাসী যুবকের বাড়ির সামনে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
ভাঙ্গা থানার এস আই সৈয়াদুর জানান, প্রবাসী নজরুল খন্দকার বিদেশে থাকা অবস্থায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দেশে ফিরিয়ে আনে। কিন্তু বিভিন্ন সময়ে এই নিয়ে স্ত্রী ও স্বজনদের সাথে তার মনোমালিন্যর সূত্রতায় শনিবার রাতে নিজের ঘর থেকে একা বাইরে বেড়িয়ে পড়ে। দুপুরে গ্রামের লোকজন বাড়ির সামনের রাস্তার ধারের রেইনট্রি গাছের সাথে গলায় গামছা পেঁচানো তার মৃতদেহ ঝুঁলতে দেখে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে।
বার্তা বাজার / ডি.এস