ঢাকার সাভার ও ধামরাই থেকে পৃথক ঘটনায় এক শিক্ষার্থীসহ ৩জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রবিবার (১ নভেম্বর) সকালে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় একটি ভাড়া বাড়িতে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় এক গার্মেন্টস শ্রমিকের (১৮) ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
অন্যদিকে আজ (রবিবার) সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এক স্কুল ছাত্রীর (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
অপরদিকে, ঢাকার ধামরাইয়ের কাওয়ালীপাড়া এলাকা থেকে এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজনের লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বার্তা বাজার / ডি.এস