বরগুনার তালতলীতে চিরকুটে মারিয়া আমার জান লিখে জোবায়ের হোসেন রিয়াজ(১৪)নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার(০১ নভেম্বর) রাতের কোনো এক সময় দিকে নিজ বাড়ির তেতুলগাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
নিহত রিয়াজ উপজেলার হড়িনখোলা এলাকার কামাল মুন্সীর ছেলে। সে স্থানীয় তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেনীর ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল শনিবার(৩১ অক্টোবর) দুপুরের দিকে জোবায়ের হোসেন রিয়াজ বাসা থেকে বের হয়ে তালুকদারপাড়া স্কুলে প্রাইভেট পড়তে যায়। এর পরে রাতে বাসায় ফেরেনি। সকালে রিয়াজের খোঁজে প্রাইভেট মাস্টারের কাছে যাওয়ার সময় নিজ বাড়ির সামনে তেতুলগাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখা যায়। পরে পুলিশ কে খবর দিলে লাশ উদ্ধার কওে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। তখন লাশের সাথে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা রয়েছে ”মা আমাকে ক্ষমা করে দিও আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়,মারিয়া আমার জান”।
নিহত রিয়াজের মা জেসমিন জানান, আমার ছেলে প্রায় এক সপ্তাহ ধরে মানসিক সমস্যায় ভুগছলো। ঠিকমত খাওয়া-দাওয়া করেনি। কথাবার্তাও বলতো না। জানতে চাইলে বলতো আমার স্বাস্থ্য ভালো না।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বার্তা বাজারকে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের সাথে একটা চিরকুট পাওয়া গেছে। তবে প্রেমে ব্যর্থ হয়ে এ আত্মহত্যার পথ বেছে নিতে পারে বলে প্রাথমিকভাবে বলা যাচ্ছে। আমাদের তদন্ত চললে সঠিক তথ্য বের হয়ে আসবে। এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার / ডি.এস