সাভারের জালেশ্বর এলাকায় র্যাব-৪ অভিযান পরিচালনা করে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রবিবার (১ নভেম্বর) তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় ১৯০ পিচ ইয়াবাসহ খালেদা আক্তার নামের (৪০) এক নারী মাদক বিক্রেতা ও রাজফুলবাড়িয়া এলাকায় ২৩ বোতল ফেন্সিডিলসহ গৌতম সরকার (৪১), রায়হান (৩০) ও জাকির হাসান (৩১) নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ৪।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
এব্যাপারে পুলিশ জানিয়েছে, আজ (রবিবার) আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, সাভারে আরেক ঘটনায় গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রবিবার (১ নভেম্বর) সাভারের বিরুলিয়ার বাগ্নিবাড়ী এলাকা থেকে অভিযুক্ত বাবুল নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, রাতে সাভারের বিরুলিয়ার বাগ্নিবাড়ী এলাকায় এক গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের চেষ্টা করে বাবুল নামের এক ব্যক্তি। পরে ওই গার্মেন্টস শ্রমিক সাভার মডেল থানায় অভিযোগ দিলে পুলিশ আজ (রবিবার) সকালে বাগ্নিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বাবুলকে আটক করে।
বার্তা বাজার / ডি.এস