চট্টগ্রামে আলহাজ্ব হোসেনুজ্জামান চেয়ারম্যান কদমতলী আন্তঃ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১লা নভেম্বর) দুপুর ৩টায় নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী (এম জে এফ)।
আলোকিত প্রজন্ম নামক সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত আলহাজ্ব হোসেনুজ্জামান চেয়ারম্যান কদমতলী আন্তঃ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী বলেন, “আলহাজ্ব হোসেনুজ্জামান চেয়ারম্যান ছিলেন একজন অতি ভালো মনের মানুষ। জনগণের সেবায় তিনি সর্বদা নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতেন। তাঁর স্মরণে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন দেখে আমি অত্যন্ত আনন্দিত।”
তিনি আরো বলেন, “করোনার প্রাদুর্ভাবে সকলে মাঠে ময়দানের খেলাধুলা হতে দূরে সরে গেছে৷ এমতাবস্থায় মাঠে ময়দানের শারীরিক চর্চা ও বিনোদন স্বরূপ ফুটবল খেলা আয়োজনের কোন বিকল্প নেই। এমন একটি সুস্থ সুন্দর ফুটবল টুর্ণামেন্টের মাধ্যমে মাঠে ময়দানের খেলাধুলায় সমাজকে উৎসাহিত করার জন্য হোসেনুজ্জামান চেয়ারম্যান কদমতলী আন্তঃ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন অত্যন্ত দারুণ একটি পদক্ষেপ।”
এর আগে স্বাগত বক্তব্য রাখেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান সালাউদ্দিন জাহেদ, সদস্য সচিব নাহিদ মুরাদ মুন্না, উপদেষ্টা আলহাজ্ব নুরুল ইসলাম নুরু, ২৯ নং ওয়ার্ডের সদ্য বিদায়ী কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের। তাঁরা সকলেই টুর্ণামেন্টের সফলতা কামনা করেন এবং টুর্ণামেন্ট পরিচালনা কমিটিকে সাধুবাদ জানান।
টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান আলহাজ্ব জসিমুল হুদা জসিমের সভাপতিত্বে ও কো-চেয়ারম্যান মোহাম্মদ নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোয়ার্ন ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন, উপদেষ্টা নুরুল আবছার, হাজ্বী মোহাম্মদ সালাউদ্দিন, কদমতলী মহল্লা কমিটির বিচার বিভাগের প্রধান আলহাজ্ব নুরুল ইসলাম নুরু, সদ্য বিদায়ী কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, হোসেনুজ্জামান চেয়ারম্যান পরিবারের পক্ষে আলহাজ্ব নাজমুল হুদা, সাবেক ফুটবলার মোজাক্কের হোসেন।
আলোকিত প্রজন্ম নামক সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত আলহাজ্ব হোসেনুজ্জামান চেয়ারম্যান কদমতলী আন্তঃ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ নাহিদ, নুরুল হুদা তানভীর, সালাউদ্দিন জাহেদ, প্রধান সমন্বয়কারী সোহেল আহমেদ, সদস্য সচিব নাহিদ মুরাদ মুন্না, যুগ্ন সচিব (প্রশাসন) মারুফুল ইসলাম মারুফ, যুগ্ন সচিব (অর্থ) রাসেল আরাফাত, সদস্য রেজাউল করিম মুন, ইফতেখার হোসেন রমি, রাসেল আরমান, ইশতিয়াক হোসেন রিপন, এরশাদ রুবেল, ইসমাইল মিয়া রুবেল, এরশাদ, রুবেল, রিপন আহমেদ, মোহাম্মদ সজীব, সাজ্জাদ আহমেদ জাফর, আরমান সহ প্রমুখ।
টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে এইচ টি এ গ্রুপ ও সুগন্ধা ফাউন্ডেশন।
বার্তা বাজার / ডি.এস