ক্যারিয়ারের শেষ ম্যাচ খেললেন ধোনি?

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন। আইপিএল ছাড়া আর কোনও ঘরোয়া টুর্নামেন্ট খেলেন না। চলতি আইপিএলে যেভাবে হোঁচট খেতে হয়েছে, তাতে পরের বছর পুনরায় চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠে ফিরবেন কিনা, সেবিষয়ে নিশ্চিত ছিলেন না সমর্থকরা।

স্বাভাবিকভাবেই তাঁদের মনে একটা দুশ্চিন্তা বাসা বেঁধেছিল যে, কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচটাই কি তবে মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট জীবনের শেষ ম্যাচ হতে চলেছে?

অনুরাগীদের আশ্বস্ত করললেন ধোনি নিজে। পঞ্জাবের বিরুদ্ধে টসের পর চেন্নাই অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, হলুদ জার্সিতে এটাই তাঁর শেষ ম্যাচ নয়।

ধোনি বলেন, ‘অবশ্যই এটা আমার শেষ ম্যাচ নয়’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর