ঝিনাইদহে কীটনাশক দিয়ে কৃষকের ফসল নষ্ট করলো দুবৃত্তরা

ঝিনাইদহে এক কৃষকের বাধা কপির ক্ষেত নষ্ট করছে দুর্বৃত্তরা। শনিবার রাতে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামের মাঠে কে বা কারা কীটনাশক ক্ষেত নষ্ট করা হয়।

ভুক্তভোগী কৃষক শমশের মন্ডল জানান, ৬০ শতক জমি বন্ধক নিয়ে বাধাকপির চাষ করেন। পূর্বশত্রুতার জের ধরে শনিবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ক্ষতিকারক কীটনাষক স্প্রে করে দেয় ওই ক্ষেতে। রোববার সকালে ক্ষেতে গিয়ে দেখতে পান তার ক্ষেতের অধিকাংশ বাঁধা কপি নষ্ট হয়ে গেছে। তিনি আরও জানান, ক্ষেতে থাকা বাধা কপি এক সপ্তাহের মধ্যে বিক্রি করতে পারতেন। এতে করে প্রায় দেড় লাখ টাকার আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর