বীর মুক্তিযোদ্ধা খাঁন মোশাররফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খান মোশারফ হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (০১ নভেম্বর) বাদ যোহর মুসলিমপাড়া বায়তুল মোকাররম জামে মসজিদে দোয়া মিলাদ পরিচালনা করেন মসজিদের খতিব জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার মেয়র ও চেম্বারের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, জেলা যুবলীগের সদস্য এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান হাফিজ, যুবলীগ সদস্য মোঃ রেজাউল করিম সোয়েব, যুবলীগ সদস্য খায়রুল উমাম মেরিন, যুবলীগ সদস্য শহিদসহ ছাত্রলীগের নেতাকর্মী।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর