“পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলণ হয়েছে। আজ রবিবার দুপুরে নিরাপদ সড়ক চাই ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে অয়োজিত সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কা নের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির জেলা শাখার সভাপতি মোঃ সাদেকুল ইসলাম।
এ সময় সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে জনগনের প্রত্যাশিত এ আইনটি দ্রুত বাস্তবায়নের দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ আরজু, এম এ মতিন সানু প্রমুখ।
বার্তাবাজার/অমি