তিতাসে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

‘মুজিব বর্ষের আহ্বান যুব কর্মসংস্থান ‘এই শ্লোগান কে সামনে রেখে কুমিল্লার তিতাসে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ রবিবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন কুমিল্লা -২ (তিতাস -হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি। উপজেলা নির্বাহি অফিসার মোছাম্মদ রাশেদা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরঃমুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী। গাজীপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুল হক সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার নুরুল আমিন ভূইয়া, উপজেলা শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলা, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরনবী, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার মোঃ ইউনুছ মিয়া, উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন। এছাড়াও উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও প্রশিক্ষণপ্রাপ্তরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা প্রশিক্ষণ, ঋণের পরিমাণ ও পরিধি বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেছেন। আলোচনা শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর