ঘাটাইলে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে রোববার দুপুরে ঘাটাইলে যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ঘাটাইল আসনের এমপি আলহাজ আতাউর রহমান খানের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি যুবর‌্যালি বের করা হয়।

র‌্যালি পরবর্তী ঘাটাইরল উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- স্থানিয় সংসদ সদস্য আলহাজ আতাউর রহমান খান, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু. উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, অধ্যক্ষ জেবুননেছা প্রমুখ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর