ফ্রান্সে মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ ও মানববন্ধন

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)- কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য, ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রকাশ ও মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে ইত্তেফাকুল ওলামা শেরপুর জেলা শাখার আয়োজনে দারোগ আলী পৌর পার্ক মাঠে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহবান করেন এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। পাশাপাশি মুসলমানদের উপর হামলা ও নিপিড়নেরও তীব্র নিন্দা জানান।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর