দেশে একদিনে করোনায় মৃত্যু ১৮, আক্রান্ত ১৫৬৮

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৬৮ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৯৪১ জনে। মোট শনাক্ত হলো ৪ লাখ ৯ হাজার ২৫২ জন।

রোববার (১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৭৯৫ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর