বিএনপি অপরাধীদের উস্কে দিচ্ছে: ভূমিমন্ত্রী

দেশে নারী নির্যাতন বেড়ে গেছে, এটা দুঃখজনক বলে মন্তব্য করেছেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি বলেন, বিএনপি অপরাধীদের গ্রেফতারের বিষয়ে সহযোগিতা না করে তাদের উস্কে দিচ্ছে। তারা অপরাধীদের নিয়ে গেম খেলছেন।

আজ রবিবার দুপুরে সাভারের সিএনবি এলাকায় এক উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার কোনো অপরাধীকে ছাড় দেয় না। সবাইকে আইনের আওতায় আসতে হবে। অন্যায় করে কেউ পার পাবে না।

তিনি আরও বলেন, দেশে কেউ সরকারি জমি দখল করতে পারবে না। কেউ দখল করলে বা দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ভূমি ব্যবস্থাপনায় কোনো দুর্নীতি নেই বলেও জানান তিনি।

৪২ দিনব্যাপী এ প্রশিক্ষণে বিসিএস-এর চারটি ক্যাটাগরির (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে ) ৪৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর