৪ দফা দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ

করোনার সময়ে বিকল্প পদ্ধতিতে পরীক্ষা নেয়াসহ ৪ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন দেশের সাধারণ মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা।

রোববার (১ নভেম্বর) সকালে বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন।

সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়। কাঁটাবন ও শাহবাগ এবং বাংলামোটর অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, বেসরকারি মেডিকেল কলেজে করোনার সময় শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও নিয়ম না মেনে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত বেতন নেয়া হচ্ছে। তারা এই অনিয়ম বন্ধের দাবি জানায়।

পরীক্ষা ও ক্লাস বিষয়ক সব আদেশের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেলের শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনার কথা জানান তারা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর