নীলফামারীর ডিমলায় “বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস”২০২০ উদযাপন করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে “মুজিববর্ষের আহবান যুবকর্মস্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উদ্যাপন করা হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভায় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা(অঃ দাঃ) মোঃ শামসুল ইসলাম, কৃষিবিদ সেকেন্দার আলী প্রমুখ।
আলোচনা শেষে প্রশিক্ষনার্থীদে মাঝে সনদ ও চেক বিতরন করা হয়।
বার্তাবাজার/অমি