কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় একই পরিবারের ৩ জনকে হত্যার পর মাটি চাপা দিয়ে গুম করার ঘটনায় গ্রেফতার হওয়া নিহত আসাদের মা, বোন ও এক ভাগ্নেকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ শনিবার (৩১ অক্টোবর) তাদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা কটিয়াদী থানার পরিদর্শক ( তদন্ত) মো. শফিকুল ইসলাম।
তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। কিশোরগঞ্জের ৫নং জুডিশিয়াল আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুন নূর রোববার দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডকৃত আসামিরা হলেন, নিহত আসাদের মা কেওয়া খাতুন, বোন নাজমা বেগম ও ভাগ্নে আল-আমিন
বার্তাবাজার/কে.জে.পি