হযরত মুহাম্মদের স:-এর ব্যঙ্গচিত্র প্রকাশ ও অবমাননার প্রতিবাদে ফ্রান্সের অভিযুক্ত চিত্রকরর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামের লোহাগাড়া বড়হাতিয়ায় তৌহিদী জনতার এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃষ্টিকে উপেক্ষা করে রবিবার সকালে স্থানীয় সেনের হাট বাজারে জড়ো হয়ে তৌহিদী জনতা এক মিছিল নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে মনুফকিরহাট বাজারে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সমাবেশে সর্বস্তরে তাওহীদি জনতার পক্ষে বক্তব্য রাখেন ইসলামী ব্যক্তিত্ব বাহার উদ্দিন, মাষ্টার ফারুক, উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এম.ডি জুনাইদ চৌধুরী, দেলোয়ার, রিদুওয়ানুল হক, মাওলানা আবদুল মান্নান সহ প্রমুখ।
বক্তাগণ ফ্রান্সের পণ্য বর্জনসহ সেই দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং কুখ্যাত চিত্রকরের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
বার্তাবাজার/অমি