রাজধানীতে আলু বিক্রি বন্ধ

সরকার নির্ধারিত দামে হিমাগার থেকে আলু না পাওয়ায় রাজধানীর পাইকারি বাজারে আলু বিক্রিই বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ দাম নির্ধারণ করে দেয়ার কারনে বাজারে অস্থিরতা আরো বাড়ছে।

বাজার স্থিতিশীল রাখতে পাইকারি বা খুচরা বাজারে অভিযান অভিযান চালানোর আগে হিমাগারে অভিযান চালানোর দাবিও জানিয়েছেন তারা। কৃষি বিপণন অধিদফতরের বেঁধে দেয়া ৩০ টাকা কেজি দরে বিক্রি না করলে আর্থিক জরিমানাসহ শাস্তি ঠেকাতেই এ সিদ্ধান্ত বলে দাবি করেন আড়ৎদাররা।

ব্যবসায়িরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের অবিবেচক সিদ্ধান্তের কারনে আলু বিক্রি বন্ধ থাকায় প্রতিদিন ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা লোকসান হচ্ছে তাদের।

তাদের অভিযোগ ঢালাও ভাবে সব মানের আলুর একদর বেঁধে দেয়ায় বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর