বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১২ লাখ ছাড়াল

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। মৃত্যুবরণ হয়েছে ৬ হাজার ৪৮৮ জনের বেশি। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৭৭৭ জন। মৃত্যু হয়েছে ১২ লাখ ১৯৩ জন। সুস্থ্য ৩ কোটি ৩৪ লাখ ৮৩ হাজার ৫১৬ জন।

সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে শনিবার ৯১৪ জনের প্রাণ গেছে। ৮৬ হাজারের বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে এদিন।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮১ লাখ ৮২ হাজার ৮৮১ জন এবং মারা গেছে ১ লাখ ২২ হাজার ১৪৯ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৫ লাখ ৩৫ হাজার ৬০৫ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৯০২ জনের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর