ফ্রান্সে এবার গির্জার যাজককে গুলি

ফ্রান্সে ফের জঙ্গি হামলা হয়েছে। এবার ফ্রান্সের লিওঁ শহরে একটি গির্জার কাছে এক যাজককে লক্ষ্য করে গুলি করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার বিকেল ৪টার দিকে তাঁকে শট গান থেকে গুলি করে পালিয়েছে সেই বন্দুকধারী। বর্তমানে ওই যাজকের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উপাসনা শেষে গির্জা থেকে বেরোচ্ছিলেন সেই যাজক। তখনই তাঁর উপর হামলা চালায়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখন পর্যন্ত জানতে পারেনি পুলিশ। এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানানো হয়।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এ ছাড়া সাধারণ মানুষকে ঘটনাস্থল এড়িয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

লিওঁ শহরের পাবলিক প্রসিকিউটর নিকোলাস গতকাল রাতে এক বিবৃতিতে জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনার সঙ্গে মিল রেখে প্রাথমিকভাবে একজনকে আটক করা হয়েছে। তাঁকে আটক করার সময় তাঁর সঙ্গে কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। তদন্তকারীরা সত্যতা জানার চেষ্টা চালাচ্ছে।

শরণার্থীদের প্রতি দয়াশীল মনোভাব দেখিয়ে এখন চরম মূল্য চোকাতে হচ্ছে ফ্রান্সকে। এ ঘটনার মাত্র ২ দিন আগেই বৃহস্পতিবার ফ্রান্সের আরেক শহর নিসের একটি গির্জায় ছুরি হামলায় নারীসহ ৩ জন নিহত হন।

ওই আক্রমণের ঘটনাকে ‘ইসলামী সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর