করোনায় আক্রান্ত ‘গেরিলা’ খ্যাত নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ‘গেরিলা’-খ্যাত এ নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। গত শুক্রবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

গতকাল শনিবার নিজের করোনাভাইরাসে আক্রান্তের খবর গণমাধ্যমকে জানান নাসির উদ্দিন নিজেই।

নাসির উদ্দিন বলেন, আমি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। হাসপাতালে এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে আছি। শারীরিক ও মানসিক দুটো অবস্থাতেই ঠিক আছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে যেতে পারব।

তার পরিচালিত প্রথম চলচ্চিত্র একাত্তরের যীশু। তার নির্মিত ‘গেরিলা’ সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। সর্বমহলে প্রশংসিত এই ছবি। তার সর্বশেষ সিনেমা ‘আলফা’ ২০১৯ সালে মুক্তি পায়। ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর