ভারতের জম্মু-কাশ্মীরে ধর্মীয় স্বাধীনতা নিয়ে নানা সমালোচনা থাকলেও ইসলামী ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।
বিশ্লেষকরা বলছেন, এবার কাশ্মীরের ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের যে ভিডিওগুলো প্রকাশ পেয়েছে তা সমালোচকদের চোখ খুলে দেবে। কারণ তারা মনে করে যে কাশ্মীরে ধর্মীয় সীমাবদ্ধতা রয়েছে।
ভিডিওগুলোতে দেখা যায়, ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে হাজার হাজার মুসলিম কাশ্মীরের শ্রীনগরে একত্রিত হয়ে নামাজ আদায় করছে। সেখানে তারা শান্তিপূর্ণভাবেই তাদের ধর্মীয় কাজ শেষ করেছে।
এছাড়াও এদিন হজরতবলের মাজারে মুহাম্মদ (সা.) এর নিদর্শনগুলো দেখতে শ্রীনগরে এসেছিল অগণিত মানুষ।
বার্তাবাজার/কে.জে.পি