রংপুর মেট্রোপলিটনের কোতয়ালী থানা পুলিশ ও কমিউনিটি পুলিশের কোতয়ালী থানা কমিটির আয়োজনে কমিউনিটি পূলিশিং ডে-২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রংপুর জিলা স্কুল হলরুমে কেক কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবদুল আলীম মাহমুদ।
কমিউনিটি পুলিশের কোতয়ালী থানা কমিটির সভাপতি আব্দুল হক প্রামানিক এর সভাতিত্বে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির প্রধান সমন্বয়ক উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম, সহকরী পুলিশ কমিশনার আলতাফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার জমির উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার ফরহাদ ইমরুল কায়েস, আব্দুল লতিফ, কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন টিটু, কমিউনিটি পুলিশিং কমিটির কোতয়ালী থানার সদস্য সচিব আব্দুল কাদের দিদার প্রমুখ।
এছাড়াও নগরীর বিভিন্ন থানা ও জেলার বিভিন্ন উপজেলায় কমিউনিটি ডে পালিত হয়।
বার্তা বাজার / ডি.এস