মাগুরায় কমিউিনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শ্রীপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক, নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও
শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হুমাউনুর রশীদ মুহিত।
শনিবার সকালে মাগুরা জেলা পুলিশ লাইন্স-এ অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে তার হাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ কর্তৃক প্রেরিত সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান। একই সাথে শ্রেষ্ঠ কমিউিনিটি পুলিশিং অফিসার হিসেবে শালিখা থানার এস আই মোঃ নাসিরুদ্দিনের হাতেও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডি.এস