আলফাডাঙ্গায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

‘স্বপ্ন দেখার দায়িত্ব তোমাদের, গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের’ এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২০-২১ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রোগ্রামের আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব আলফাডাঙ্গা।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে ঢাবি, জাবি, রাবি, চবি, জবিসহ দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একঝাঁক স্বপনবাজ তরুণ মেধাবী শিক্ষার্থী বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী, ধামরাই সরকারি কলেজের প্রভাষক ও ৩৫ তম বিসিএস’র শিক্ষা ক্যাডার শহীদুল্লাহ্ নজীর মাসুদ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের প্রভাষক ও ৩৬ তম বিসিএস’র শিক্ষা ক্যাডার কুদরত-ই-গুল, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব আলফাডাঙ্গা’র প্রতিষ্ঠাতা সভাপতি আজমুল আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন খান, নাহিদুল ইসলাম, শাহারিয়া নাজিম শাওন, মোস্তফা আমীর ফয়সাল, তন্নী হুসাইন, মুন্নী খানম ও আসিফ মাহমুদ রাব্বি প্রমুখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর