সিলেট-জাফলং সড়কে এসি বাস উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেট-জাফলং সড়কে এসি বাস চালু হয়েছে। এই বাস সার্ভিসের উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় সোবহানী ঘাটে এই বাসের উদ্বোধন করা হয়।

এ সময় মন্ত্রী ইমরান আহমদ বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি জৈন্তা-গোয়াইনঘাট-কোম্পানিগঞ্জ এলাকায় পর্যটকদের আকৃষ্ট করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী, ৩নং পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, অধ্যক্ষ ডক্টর এনামুল হক সরদার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, সিলেট তামাবিল বাস মালিক সমিতির সভাপতি নাজিম উদ্দিন লস্কর, নুর উদ্দিন, নিজাম উদ্দিন, আব্দুল হাফিজ, জাকারিয়া মাহমুদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর