রাসুল (সা.)-কে কটূক্তিকারী ফেনীর সেই হিন্দু যুবক ৭ দিনের রিমান্ডে

ফেসবুকে রাসুল (সা.) ও আয়েশা সিদ্দীকা (রা.)-কে নিয়ে ব্যঙ্গ করায় ফেনীতে মিঠূন দে ওরফে পিকলু নীল (৩২) নামে এক হিন্দু যুবককে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সে ফেনী শহরের ডাক্তার পাড়ার বাসিন্দা কালি প্রসাদ ওরফে বাচ্চু দে’র ছেলে।

শুক্রবার দুপুরে পিকলুকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। আদালত আবেদন মঞ্জুর করে তাকে ৭ দিনের রিমান্ডে পাঠান।

পুলিশ জানায়, পিকলু তার ব্যবহৃত ফেসবুক আইডি ‘পিকলু নীল’ থেকে ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন প্রচারণা চালিয়ে আসছেন। সম্প্রতি তার ব্যবহৃত ফেসবুক আইডিতে ইসলাম, মহানবী (সাঃ), আলেম-ওলামা ও পর্দার বিষয়ে বিভিন্ন বিদ্রুপমূলক পোস্ট করেন। তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে দাবি জানান ধর্মপ্রাণ মুসলিমরা।

যার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ফজল উদ্দিন কারী বাড়ির আশেক এলাহীর ছেলে ছানা উল্লাহ বাদী হয়ে পিকলুর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি (তদন্ত) ওমর হায়দার বলেন, ধর্মীয় উস্কানির অভিযোগে পিকলুকে গ্রেপ্তার করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর