কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে ধামরাই থানার পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) উপজেলার ঢুলিভিটা এলাকায় মুন্নু কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বিপিএম, পিপিএম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও বায়রার ২ বারের সভাপতি এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব কবির মোল্লা, ধামরাই উপজেলার কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আঃ মতিন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শওকত হোসেন শাহিন, ধামরাই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হাওলাদার প্রমুখ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও কাউন্সিলরগন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু দিপক চন্দ্র সাহা।
কেএস/বার্তাবাজার