‘বন্ধ হওয়া নদী পথ উদ্ধারে কাজ করছে সরকার’

‘পলি পড়ে যেসব নদী পথ বন্ধ হয়ে গেছে, সেই নদী গুলো খনন করে নদী পথ সৃষ্টি করতে চেস্টা করেছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।’ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরিন নৌ পরিবহন কর্তৃপক্ষের আয়োজনে শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের খনন কাছের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকারে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশে দশ হাজার কিলোমিটার নৌপথ তৈরী করতে চান। সেই ধারাবাহিকতায় পুরাতন ব্রহ্মপুত্র নদের এই প্রকল্পটি আজ উদ্ভোধন করা হচ্ছে। বাংলাদেশে আগামী দিনে কিভাবে নদী মাতৃক বদ্বীপ স্থায়ী হবে তার জন্য প্রধানমন্ত্রী ডেল্টা প্লান দিয়েছেন। এই বদ্বীপ পরিকল্পনা হচ্ছেই নদী ব্যাবস্থাপনা। নদী খননের মধ্য দিয়েই বাংলাদেশের অর্থনীতিতে এই নৌপথ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, লক্ষ্মীপুর আসনের সাংসদ আনোয়ার হোসাইন খান, এসডিএফ’র চেয়ারম্যান ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আব্দুস সামাদসহ অন্যান্যরা।

শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র ব্রীজ সংলগ্ন এলাকা হতে ভাটিপাড়া চর পর্যন্ত ১৮ কিলোমিটার নৌপথ দুইটি লটে মোট প্রায় এক’শ উনসত্তর কোটি বাইশ লক্ষ চৌদ্দ হাজার দশ টাকা চুক্তিমূল্যে ঠিকাদারী প্রতিষ্ঠান নবারুন ট্রেডার্স, আনোয়ার খান মডার্ণ ড্রেজিং করপোরেশন, ওয়েষ্টার্ণ ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড কাজটি বাস্তবায়ন করবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর