সাতক্ষীরায় ছুটিতে আসা সেনাসদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরার তালা উপজেলায় মাগুরা গ্রামের বাড়ির পাশে থেকে চন্দ্র শেখর সরকার(২২) নামের এক সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার মাগুরা গ্রামের বাড়ির পাশে সমিতি ঘরের বারান্দা থেকে ওই সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়।

উপজেলার মাগুরা গ্রামের নিমাই সরকারের ছেলে নিহত চন্দ্র শেখর সরকার। বাংলাদেশ সেনাবাহিনীতে কক্সবাজার এলাকায় কর্মরত ছিলেন চন্দ্র শেখর।

শেখরের স্বজনদের বরাত দিয়ে তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জানান, কিছুদিন আগে ছুটিতে চন্দ্র শেখর বাড়ি আসেন। ভোরে স্থানীয়রা বাড়ির পাশে গলায় গামছা পেঁচানো অবস্থায় এসডিএফ (সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) সমিতির ঘরের বারান্দার খুঁটির সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

পুলিশের এ কর্মকর্তার ধারণা চন্দ্র শেখর আত্মহত্যা করেছেন।

মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণেশ দেবনাথ জানান, এখনও বিয়ে করেননি চন্দ্র শেখর। সম্প্রতি ছুটিতে বাড়ি আসার পর তার বিয়ে নিয়ে কথাবার্তা চলছিল।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর