মহানবী (সা.)-কে অবমাননা: ধোবাউড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্রমূলক কার্টুন প্রদর্শনীর প্রতিবাদে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

খেলাফত মজলিসের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করে খেলাফত মজলিস ধোবাউড়া শাখা।

এই বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন এলাকা ও বিভিন্ন মসজিদ থেকে শত শত মুসল্লিরা এসে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি উপজেলার শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে ধোবাউড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মিছিল পূর্বে সমাবেশে সংগঠটির উপজেলা সভাপতি এডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন- সম্মিলিত ওলামা পরিষদের সভাপতি মাওলানা আশরাফ আলী, এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের উপজেলা শাখার সহ সভাপতি মুফতি আব্দুল হামিদ, সহ সভাপতি সভাপতি মুফতি হাফিজ উদ্দিন, সহ সভাপতি হাফেজ ইসমাইল হোসেন।মাওলানা মোখলেছুর রহমান, ছাত্র মজলিসের সভাপতি মুস্তাফিজুর রহমান, সামাজিক সংগঠন আলোর মিছিলের সিনিয়র সহ সভাপতি শরিফ বিজয় সহ বিভিন্ন এলাকার আলেম ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানেরা।

এ সময় বক্তারা বলেন, ফ্রান্সের সরকার বিশ্ব মুসলমানের কাছে প্রকাশ্যে অনতিবিলম্বে ক্ষমা চাইতে হবে। এছাড়াও বাংলাদেশ সরকার কে এই বিষয়ে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। এ ছাড়া ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাতিল, পণ্য আমদানি-রপ্তানি বন্ধসহ সকল ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি করা হয়। সমাবেশ থেকে দেশের সবাইকে ফ্রান্সের সব পণ্য বর্জন ও প্রতিবাদ অব্যাহত রাখারও আহ্বান জানান বক্তারা।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর