ফরিদপুরে জ্বিনের বাদশা গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারীতে নুর ইসলাম (৩৫) নামে এক জ্বিনের বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মোবারকদিয়া গ্রামের বাসিন্দা মজিবুর রহমান (৫৫) বাদি হয়ে শনিবার (৩১ অক্টোবর) জ্বিনের ওই বাদশার নামে প্রতারণার অভিযোগ এনে মামলা করেছেন। মামলা নম্বর ১৯।

মামলা সূত্রে জানা যায়, মোবারকদিয়া গ্রামের সোলায়মান মাতুব্বরের ছেলে নুর ইসলাম (৩৫) জ্বিনের বাদশা সেজে মানুষের সাথে প্রতারণা করে আসছে। সে প্রতি রাতে নিজের বাড়িতে আসর বসায়। আসর বসানোর সময় সকল ধরনের আলো নিভিয়ে জ্বিনকে হাজির করে মানুষকে ঝাড়ফুঁক দিয়ে প্রতারণা করে। ভূয়া জ্বিনের বাদশাকে শনিবার ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, ‘নুর ইসলাম দীর্ঘদিন ধরে জ্বিনের বাদশা সেজে মানুষকে ধোঁকা দিয়ে আসছে। তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর