বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর (আইজিপি) কর্তৃক কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে সম্মাননা পেয়েছেন লক্ষ্মীপুর সদর থানা কমিউনিটি পুলিশিং সেল এর সাধারণ সম্পাদক সৈয়দ এহতেশাম হায়দার বাপ্পি।
শনিবার কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা শেষে লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরী ও টাউন হলে এ সম্মাননা ক্রেষ্ট এবং সনদ গ্রহন করেন তিনি।
এসময় প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) রিয়াজুল কবির। বক্তব্য রাখেন, জেলা আআওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান মিয়া, কমিউনিটি পুলিশিং আহবায়ক সৈয়দ জিয়াল হুদা আপলু, সদস্য সচিব জাকির হোসেন ভূঁইয়া আজাদ, ডাঃ আশফাকুর রহমান মামুন, ডাঃ রত্ন দ্বীপ পাল, বাবু শঙ্কর মজুমদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কেএস/বার্তাবাজার