বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি পদের পুনঃভোটে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন মহি। তাবিথ আউয়ালকে ৪ ভোটের ব্যবধানে হারিয়ে ৪র্থ সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হলেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জন্য প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয় ভোটগ্রহণ। ভোটে ৬৭ ভোট পেয়েছেন মহিউদ্দিন মহি। প্রতিপক্ষ প্রার্থী তাবিথ আউয়াল পান ৬৩ ভোট। এদিন মোট ভোট পরে ১৩০টি। ভোটকেন্দ্রে আসতে দেরি হওয়ার ভোট দিতে পারেননি ২ জন ভোটার।
এর আগে ৩ অক্টোবর অনুষ্ঠিত বাফুফে নির্বাচনে ৪ সহ-সভাপতি পদের মধ্যে ৪র্থটিতে টাই হয়েছিল তাবিথ আউয়াল ও মহিউদ্দিন মহির মধ্যে। সমান ৬৫ করে ভোট পেয়েছিলেন তারা দু’জন।
বার্তাবাজার/কে.জে.পি