বিএনপি ওহি নির্ভর দল : জাফরুল্লাহ

বিএনপি ‘ওহি নির্ভর দল’ বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ (শনিবার) একটি গণমাধ্যমের অনুষ্ঠানের লাইভে তিনি এই কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘বিএনপি ওহি নির্ভর। ইউকে থেকে ওহি আসার অপেক্ষায়। আমরা তো চাইলেই খালেদা জিয়ার পপুলারিটিকে না বলতে পারব না। সরকার ভীষণ বুদ্ধিমতির কাজ করেছে, তাকে জনগণের কাছ থেকে ভুলিয়ে দিতে। তাকে বেল দেয় না কিন্তু গুলসানের বাড়িতে রাখে।’

‘এটা সরকারের জন্য ভুল, বিএনপিকে মাঠে নামা উচিত। কিন্তু তারা মাঠে নামছেন না। দু-একটা বক্তৃতা দিয়েই তারা উদাও হয়ে যায়। জনগণের পক্ষে কথাটা বলবে কে?’
কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর