সম্মিলিতভাবে সবাই কাজ করলে দেশে দরিদ্র থাকবে না

বিত্তবানদের নিজ নিজ এলাকার দুস্থ-অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সবাই মিলেমিশে কাজ করলে বাংলাদেশে কোন দরিদ্র থাকবে না এবং বেশ দ্রুত এগিয়ে যাবে দেশ।

এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে ১৬০টি গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি এবং নগদ ৩ হাজার করে টাকা হস্তান্তর করা হয়েছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) মুজিববর্ষ উপলক্ষে সচিবগণ গৃহহীন এসব পরিবারের হাতে চাবি ও নগদ টাকা তুলে দেন। এসময় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন।

তিনি বলেন, আমরা সন্তান হিসেবে বাবার সাথে দেখা হতো কারাগারে। খুব অল্প সময়ে আমরা তাকে কাছে পেয়েছিলাম। বাবার স্নেহ ভালবাসা খুব অল্পই আমরা পেয়েছি।

তিনি আরও বলেন, এক ব্রিটিশ সাংবাদিককে বাবা (বঙ্গবন্ধু শেখ মুজিবর) বলেছেন, তিনি বাংলার মানুষকে বেশি ভালবেসেছেন। এ দেশের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভালবাসা পেয়েছেন। দেশ স্বাধীন হওয়ার জন্য মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য তিনি পদক্ষেপ নিয়েছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর