পরিত্যক্ত বাথরুমের পাশ থেকে নবজাতক উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয়রা। নবজাতকটি ছেলে সন্তান ছিল বলে জানা যায়।

গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পশ্চিম মোরেলগঞ্জ উপজেলার সরালিয়া গ্রামে নির্জন বাগানের একটি পরিত্যক্ত বাথরুমের পেছন থেকে শিশুটিকে কাঁদতে দেখে কোলে তুলে নেন শাহালম হাওলাদার।

পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। সাধারণ ডায়েরির পর অভিভাবকদের খুঁজে বের করার চেষ্টা চলছে। পাওয়া না গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর