চাচাতো বোনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় জীবন দিতে হলো এক তরণকে। শুক্রবার রাতে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক আক্কাসকে(৫০) গ্রেফতার করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামের মাহফুজ মিয়ার ছেলে আশরাফুল ইসলাম শান্ত তারই চাচাতো বোন আক্কাস আলীর মেয়ের সাথে সর্ম্পক গড়ে উঠে। বিষয়টি মেনে নিতে পারেনি চাচা আক্কাস আলী। এ নিয়ে সালিশও হয়েছে।
এঘটনার জের ধরে পার্শ্ববর্তী ভাতিজার নিজ ঘরে ঢুকে ভাতিজা শান্ত (১৮)কে ঘুম থেকে উঠিয়ে বুকে ছুরিকাঘাতে করে। এতে শান্ত মারাত্মকভাবে আহত হয়। আশংকাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।
শান্ত পরিবারের অভিযোগ, চাচা আক্কাস আলী ধারালো অস্ত্র দিয়ে ঘরে প্রবেশ করে ঘুম থেকে উঠিয়ে ছুরিকাঘাত করে ভাতিজা শান্তকে হত্যা করে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, ঘাতক চাচা আক্কাস আলীকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কেএস/বার্তাবাজার