অবশেষে করোনা নেগেটিভ রোনালদো

অবশেষে করোনার থেকে রেহাই পেলেন য়্যুভেন্তাস ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। চতুর্থ দফার টেস্টে রিপোর্ট নেগেটিভ আসে এই ফুটবল তারকার। নিজেদের অফিসিয়াল ওয়েব সাইটে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

উয়েফা নেশন্স লিগের ম্যাচের পর গেল ১৩ অক্টোবর করোনায় আক্রান্ত হন রোনালদো। পরদিনই লিসবন থেকে তুরিনে ফিরে আসেন এই পর্তুগিজ তারকা। ১০ দিন পর করোনা টেস্ট করান তিনি। কিন্তু তার রিপোর্ট পজিটিভ আসে এই ফুটবলারের।

গতকাল (শুক্রবার) চতুর্থ বারের মত করোনা টেস্ট করান সি আর সেভেন। তবে এবার পরীক্ষায় উতরে গেছেন এই য়্যুভেন্তাস ফুটবলার।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর