রাজধানীর কল্যাণপুর এলাকার নতুন বাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রাত সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিটের প্রাণপণ চেষ্টার পরে এই আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে রাত ১০টার দিকে বস্তির পাশে একটি লাকড়ির দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেই আগুনের সূত্রপাত হয়ে বলে জানা গেছে। পরে আগুন নিয়ন্ত্রণে দফায় দফায় সেখানে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো পাঠানো হয়।
ঘটনাস্থলের আশেপাশে উৎসুক মানুষের ভিড় থাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেশ সমস্যায় পড়তে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের। স্থানীয় লোকজনও আগুন নেভাতে সহায়তা করেছে।
এর আগে অগ্নিকাণ্ডের বিষয়ে এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদর দফতরে কর্মরত ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেছিলেন, কল্যাণপুর নতুন বাজার বস্তিতে রাত ১০টা্র দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বার্তাবাজার/এসজে