আগামীকাল শনিবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। চলমান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে এ বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
ভার্চুয়াল এ বৈঠকে লন্ডন থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করবেন।
শায়রুল কবির খান বলেন, আগামীকাল বিকেল ৪টা ৩০ মিনিটে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বার্তা বাজার / ডি.এস