হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করে ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্সকে রাষ্ট্রীয়ভাবে বয়কট এবং ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ধর্মপ্রাণ মুসলমানরা।
আজ শুক্রবার জুম্মাবাদ ইউনিয়নের পূর্ব বাস্তা বাইতুর রহমান জামে মসজিদ ও বাস্তা বাসস্ট্যান্ড জামে মসজিদের ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয়ে ফ্রান্সের বিপক্ষে বিক্ষোভ মিছিল ও সমবেশ করেন। বাস্তা-গাজিন্দা মাদ্রাসা প্রাঙ্গনে সমাবেশে বক্তব্য রাখেন বাস্তা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মুফতি মোঃ আলাউদ্দীন। পুর্ব বাস্তা বাইতুর রহমান জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা আজিজুল হক, মাওলানা ইসমাইল হোসেন ও বাস্তা এলাকার মুরুব্বী হাজী মোঃ চান মিয়া।
বক্তারা বলেন, ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মুসলিম উম্মার কলিজায় আঘাত করেছে। ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রকাশ করে মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচয় দিয়েছে। অবিলম্বে ব্যঙ্গচিত্র প্রত্যাহার করে মুসলমানদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে।
অন্যাথায় বিশ্ব মুসলিম নেতাদের ঘোষণা অনুযায়ী ফ্রান্সকে বয়কট এবং ফ্রান্সের পণ্য বর্জন কর্মসূচির সঙ্গে বাংলাদেশ সরকারকে একাত্মতা ঘোষণার জন্য আহ্বান জানানো হয়।
এসময় ধর্মপ্রাণ মুসলমানরা সমাবেশে উপস্থিত হয়ে ফ্রান্সকে বর্জন ও বয়কটের ডাকে একাত্বতা প্রকাশ করেন।
বার্তা বাজার / ডি.এস