মহানবীর ব্যাঙ্গচিত্র প্রদর্শণের প্রতিবাদে পাকুন্দিয়ায় বিক্ষোভ ও সমাবেশ (ভিডিওসহ)

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মুসল্লিরা।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন….

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার জাঙ্গালিয়া বাজারে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অসহায় মানুষের সেবায় আমরা’ও এলাকার যুব সমাজের উদ্বোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছবি- বার্তা বাজার

প্র‌তিবাদ সমাবেশে জাংগালিয়া বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল বাসার,ওমরপুর পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল ওহাব, ওমরপুর পূর্ব পাড়া জামে মসজিদের ঈমাম মাওলানা আব্দুল কাইউম, কাজীহাটি নূরানি হাফিজি মাদ্রাসার শিক্ষক ক্বারী শফীকুল ইসলাম, ফরহাদ, রবিন,আবদুল্লা আল মামুন সানি, ইমরান, সজিব, বাবুল, সায়েম, অন্তর, সাব্বির, সোহাগ, সমাজসেবক আশরাফুল আলম রিপনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

ছবি- বার্তা বাজার

ব্যাঙ্গচিত্র প্রদর্শনকারীর ফাঁসির দাবী জানিয়ে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শুধু মহানবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়নি, ব্যঙ্গ করা হয়েছে বিশ্বের পৌনে দুইশ কোটি মুসলমানের। ফ্রান্স সরকারের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ বিশ্ব মুসলিম মেনে নিতে পারে না। মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে ফ্রান্স, এমন মন্তব্য করে বক্তারা বলেন, বাংলাদেশের মাটিতে ফ্রান্সের কোনো দূতাবাস দেখতে চাই না। এছাড়া, ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহবান জানানো হয় প্রতিবাদ সমাবেশে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন….

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর