সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় চট্টগড়াম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী রায়হান রোমানকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত রোমান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশন বিভাগের ২০১৩-’১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
চুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্টার ড. ফারুক-উজ-জামান জানান, চুয়েটের স্টুডেন্ট ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।স্টুডেন্ট ডিসিপ্লিনারি কমিটি কোনো শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিলে তা একাডেমিক কমিটির সভায় অবহিত করার পর ওই কার্যকর হয়।
তিনি আরও জানান, ওই ছাত্র ফেইসবুকে নবীকে নিয়ে কটুক্তি করেছে বলে অভিযোগ উঠেছে। সে অভিযোগের প্রেক্ষিতে স্টুডেন্ট ডিসিপ্লিনারি কমিটি বৃহস্পতিবার তাকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।শুক্রবার চুয়েটের একাডেমিক কমিটির জরুরি সভা ডেকে বিষয়টি অবহিত করা হয়।
বার্তাবাজার/এসজে