আফগানিস্তানের পশ্চিম হেরাত অঞ্চলে একটি কারাগারে সহিংসতায় ৮ বন্দি মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। বুধবার পশ্চিম হেরাত প্রদেশের রাজধানী হেরাত শহরের একটি কারাগারে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রদেশটির স্বাস্থ্য বিভাগের মুখপাত্র মোহাম্মদ রফিক সিরাজী জানান,এই কারাগ্রেবন্দি রয়েছে ২ হাজার। নিহতদের মাঝে একজনের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।কারাগারে কোনো তালেবান কয়েদী আছে কিনা তা তদন্তের মাধ্যমে জানা যাবে।
প্রদেশটির গভর্ণরের ঘনিষ্ঠ জিলানি ফরহাদ জানান, কারাগারের ৫ নম্বর ব্লকে কয়েকটি পার্টিশন তৈরি করেছে বন্দিরা। এদিন কারারক্ষীরা সেই পার্টিশন সরিয়ে দিতে গেলে দাঙ্গা শুরু হয়।
আফগানিস্তানের কারাগারগুলোতে মাঝে মাঝে দাঙ্গার ঘটনা ঘটে। এসব কারাগারে পর্যাপ্ত জায়গা না থাকা, ভবনগুলোর দুর্বল নির্মাণের কারণে বন্দীরা বিভিন্ন সময়ে হট্টগোল সৃষ্টি করে।
বার্তাবাজার/এসজে