ফ্রান্সে রাসূলের (সা:) অবমাননার প্রতিবাদে কদমতলীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামের বানিজ্যিক এলাকা কদমতলীতে মুসল্লীরা ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর কদমতলী রওশন মসজিদ প্রাঙ্গণ হতে শত শত ইসলাম ও নবী প্রেমি মুসল্লীগণ একত্রিত হয়ে নারায়ে তাকবির স্লোগানের সাথে নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদে এক বিরাট বিক্ষোভ মিছিল বের করেন।

ছবি: বার্তা বাজার।

মিছিলটি কদমতলী রওশন মসজিদ এলাকা হতে বেরিয়ে শুভপুর বাসস্ট্যান্ড মোড় হতে ঘুরে মতিয়ারপুল রোড সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কদমতলী নিচের মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে সমাপনী বক্তব্য রাখেন কদমতলী এলাকার সমাজ সেবক ও ক্রীড়াবিদ নুরুদ্দীন হোসেন নুরু, রমজান আলী ও সাংবাদিক আলাউদ্দিন হোসেন দুলাল।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন হাজ্বী সবির আহমেদ, জাফর আহমদ, হাজ্বী সাবের আহম্মদ, হাজ্বী জসিম, মোকসেদ আলী, মনির হোসেন, তৌহিদুল আলম বাদশা সহ শত শত ধর্মপ্রাণ মুসল্লী।

সমাপনী বক্তব্যে বক্তারা নবী মুহাম্মাদের ব্যঙ্গ চিত্র অঙ্কন ও নবী অবমাননার প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে ফ্রান্সের জিনিসপত্র সকলকে বয়কট করার আহবান জানান।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর