ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানালেন মোদি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ। আর এই উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার এক টুইটে এই আশাবাদ ব্যক্ত করেন নরেন্দ্র মোদি।
মোদি লিখেছেন- মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, দিনটি সর্বত্র আরও সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ বয়ে আনবে। সবাই সুস্থ ও সুখী হোক।
মোদি ছাড়াও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন তেলেঙ্গনা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
বার্তাবাজার/কে.জে.পি